আগরতলা, ৪ মে, ২০২৫ঃ
আগরতলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন, স্মার্ট সিটি প্রকল্প কর্তৃপক্ষ, পূর্ত দপ্তর, পুর নিগমসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। রবিবার ছুটির দিনেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি টাউন বড়দোয়ালী এলাকার তিনটি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ওয়ার্ড সমূহের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় অসাধারণের সাথে আলাপ আলোচনা করে, তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরিদর্শনকালে এক্ষেত্রে নিজের তাৎপর্যপূর্ণ উপলব্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী। রাজধানী আগরতলার উন্নয়নমূলক কাজকর্মে মার্সিটি প্রকল্প কর্তৃপক্ষ, পূর্ত দপ্তর, পুর নিগম সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, বলে স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্ষা আসন্ন হওয়ায় ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ সময়মতো শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে যে সমন্বয়ের ঘাটতি রয়েছে, সেই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী, যা থেকে স্পষ্ট রাজ্যের শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ে কাজের গতি ও গুণমান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…