কৈলাসহর, ৩১ মে ২০২৫ঃ
ভারতের ছাত্র ফেডারেশন, এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির দুদিন ব্যাপী ২১তম সম্মেলন শেষ হলো শনিবার। সম্মেলন শেষে গঠিত হয়েছে ৭৭ সদস্য বিশিষ্ট নতুন রাজ্য কমিটি। প্রীতম শীলকে রাজ্য সভাপতি ও সৃজন দেবকে রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
৩০ মে সকালে শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের সূচনা হয়। উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ছাত্র-যুব আন্দোলনের অন্যতম পথিকৃৎ মানিক সরকার। রাজ্যের প্রতিটি মহকুমা থেকে আগত প্রায় ৪০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে সংগঠনের বিগত দিনের কার্যকলাপ, সাফল্য ও দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় দিন, ৩১ মে শনিবার, প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরবর্তীতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবগঠিত রাজ্য কমিটিতে ৭৭ জন সদস্যের মধ্যে ২০ জনকে সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। পুরোনো কমিটির ৫৩ জন সদস্যকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্মেলনের শেষ পর্বে নবীনরা প্রবীণদের বিদায় জানাতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন নতুন কমিটির প্রতিনিধিরা।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নবনির্বাচিত রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, “এই সম্মেলন ছিল সংগঠনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো এবং ছাত্রস্বার্থে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবো।”
নতুন নেতৃত্বের হাতে এসএফআই-এর ত্রিপুরা রাজ্য কমিটি আগামী দিনে ছাত্র আন্দোলনের নতুন দিশা দেবে বলে আশাবাদী সংগঠনের কর্মীরা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…