আগরতলা, ৮ জুন ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং নতুন ইউনিফর্মড পেনশন স্কিম এর বিরুদ্ধে জোরদার আন্দোলনের পথে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ৪ জুলাই অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকা বিধানসভা অভিযানে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে দল।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারী নামমাত্র মজুরি পেয়ে বছরের পর বছর কাজ করছেন। অথচ তারা অবসরের সময় শূন্য হাতে ফিরে যাচ্ছেন। আগে ১০ বছর চাকরির পর নিয়মিতকরণ হতো, কিন্তু গত সাত বছরে একজন অনিয়মিত কর্মচারীও নিয়মিত হননি।
এই পরিস্থিতিতে অনিয়মিত কর্মচারীদের অধিকার আদায়ে গঠিত হয়েছে ‘অনিয়মিত কর্মচারী মঞ্চ’। এই সংগঠন ৪ জুলাই বিধানসভা অভিযান কর্মসূচির ডাক দিয়েছে, যেখানে প্রদেশ কংগ্রেস তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে।
এছাড়াও রাজ্যে সম্প্রতি চালু হওয়া ইউনিফর্মড পেনশন স্কিম এর বিরোধিতা করে কংগ্রেস জানিয়েছে, এই স্কিমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা নানা ভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। ১ এপ্রিল রাজ্যে ইউপিএস কার্যকর করার বিজ্ঞপ্তি জারি হয়েছে, যা কংগ্রেসের মতে, কর্মচারীদের স্বার্থবিরোধী।
এই পেনশন প্রকল্পের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শান্তি রঞ্জন দেবনাথ। তিনি বিভিন্ন সমমনভাবাপন্ন দল ও সংগঠনগুলিকে একযোগে এই লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “ভোট বড় বালাই, আর যে কোনো নির্বাচনে কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কংগ্রেস কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন।”

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…