আগরতলা, ১৩ জুন, ২০২৫ঃ
রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে আজ মহাকরণে মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগ, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, বিএসএফ-এর আইজি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।
বৈঠকে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসী ও রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানানো হয়, গত তিন মাসে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা হ্রাস পেয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত। বৈঠকের আলোচনা উঠে আসে যে অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে আইন
শৃঙ্খলা রক্ষার বিষয়গুলির উপর রাজ্য সরকার প্রতিনিয়ত নজরদারি রাখছে। অনুপ্রবেশকারীদের
যথাযথভাবে ফিরিয়ে দেওয়া ও গ্রেপ্তারের বিষয়ে বিএসএফ এবং আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত সংস্থা সমূহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলিও সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত সংযোগ রক্ষা করে সীমান্ত সুরক্ষার কাজ করছে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সকল নিরাপত্তা সংস্থা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সীমান্তে নজরদারি আরও জোরদার করবে। অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার ও যথাযথভাবে প্রত্যাবাসনের বিষয়েও বিএসএফ ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলিও নিয়মিতভাবে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে তথ্য আদানপ্রদান করে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে কাজ করছে বলে বৈঠকে জানানো হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…