আগরতলা, ১৪ জুন, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’ প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ৩৯২টি গ্রামে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানালেন দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের মহান স্বাধীনতা সংগ্রামী ও জনজাতি নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা সরকার রাজ্যে ‘ধরতি আবা জনভাগিদারি অভিযান’ নামক একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি শুরু করছে। আগামীকাল, অর্থাৎ ১৫ জুন থেকে শুরু হয়ে এই অভিযান চলবে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত।
এই অভিযানের মূল লক্ষ্য, রাজ্যের জনজাতি জনগণের মধ্যে আধার, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ইত্যাদি ব্যক্তিগত উপযোগী কেন্দ্রীয় প্রকল্পগুলির ১০০ শতাংশ সুবিধা নিশ্চিত করা। এই প্রকল্পকে কার্যকর করতে রাজ্য সরকার ৫ বছরের জন্য ৮০.৯৯ কোটি টাকা বরাদ্দ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্প দেশের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি যুগান্তকারী উদ্যোগ, যার মাধ্যমে দেশের ৫ কোটিরও বেশি জনজাতি জনগণ উপকৃত হবেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…