আগরতলা, ২ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় অয়েল পাম চাষকে আরও জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আজ মোহনপুর ব্লকের ফটিকছড়া চা বাগানে অয়েল পাম প্ল্যান্টেশন ড্রাইভের সূচনা করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেন, এই চাষ অর্থনৈতিকভাবে লাভজনক এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক।
মন্ত্রী জানান, রাজ্যের মাটি অয়েল পাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের স্বার্থে রাজ্য সরকার ইতিমধ্যেই গোদরেজ এগ্রোভ্যাট লিমিটেড এবং পতঞ্জলির সঙ্গে চুক্তি করেছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলার দায়িত্বে থাকবে গোদরেজ এগ্রোভ্যাট, আর পশ্চিম, খোয়াই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার দায়িত্বে থাকবে পতঞ্জলি। তেল উৎপাদনের জন্য পতঞ্জলি খুমুলুঙের গুরুপদ কলোনীতে প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করবে।
গত দুই বছরে রাজ্যে ২৯ হাজার ৬০০ কানি জমিতে অয়েল পাম চাষ হয়েছে বলে মন্ত্রী জানান। কৃষকদের বেশি করে এই চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, সরকার শুধু জঙ্গল পরিষ্কারই নয়, আদা, আনারস ও হলুদ চাষেও সহযোগিতা করবে। তাঁর বক্তব্যে উঠে আসে— কৃষকদের আয় বৃদ্ধি ও আর্থিক স্বয়ম্ভরতা অর্জনের মাধ্যমে সমগ্র সমাজই উপকৃত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস প্রমুখ।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…