আগরতলা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার আগমনের বিকল্প পরিকল্পনা অনুযায়ী রবিবার দুপুরে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত কনভয়ের ট্রায়াল সম্পন্ন হয়।
এ মহড়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো রুটে নিরাপত্তা বেষ্টনী স্থাপন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী মোদির রাজ্য সফরের জন্য বায়ুসেনার বিশেষ চারটি হেলিকপ্টার আগরতলা বিমানবন্দরে পৌঁছেছে। শুক্রবার দুটি এবং শনিবার আরও দুটি হেলিকপ্টার এসে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় এই হেলিকপ্টারগুলি আকাশে নিরাপত্তার সঙ্গে এসকর্ট করবে এবং উদয়পুর পালাটানার হেলিপ্যাডে অবতরণ করবে।
নিরাপত্তা সংক্রান্ত এই প্রস্তুতি এবং কনভয়ের ট্রায়াল প্রধানমন্ত্রী সফরের সময় যাতে কোনও ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।