আগরতলা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা সফরে আসছেন। তাঁর সফরকে কেন্দ্র করে আগরতলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে ঐদিন এমবিবি এয়ারপোর্ট থেকে সেকেরকোট পর্যন্ত রাস্তায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছেন।
আদেশ অনুযায়ী ট্রিপার, ইট, সিমেন্ট, রড ও বাঁশ বহনকারী গাড়িসহ সব ধরণের ভারী যানবাহনের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবার গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প রাস্তা নারায়ণপুর-নরসিংগড়-রামনগর-গান্ধীগ্রাম বাজার-শালবাগান-রাবার বোর্ড-চানমারি। জিবি-ইন্দ্রনগর-ধলেশ্বর-মঠচৌমুহনী-যোগেন্দ্রনগর-বাইপাস। এডিনগর-বটতলা-ফায়ার সার্ভিস-কের চৌমুহনী-শংকর চৌমুহনী-বড়জলা-ময়লাখলা-এমবিবি এয়ারপোর্ট। জিবি-আইএলএস-এসডিও চৌমুহনী-নন্দন নগর-বণিক্য চৌমুহনী-খয়েরপুর-আমতলী-খয়েরপুর বাইপাস-আমতলী সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।