আগরতলা, ১৭ অক্টোবর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলাকে প্রধানমন্ত্রী জনজাতি অধিবাসী ন্যায় মহা অভিযান,পিএম জনমন প্রকল্পে দেশের সেরা জেলা হিসেবে নির্বাচিত করেছে ভারতের কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক। এই সম্মান অর্জনের জন্য উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের আয়োজনে অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন জেলাশাসক চান্দনী চন্দ্রন।
এই সম্মাননা গ্রহন করে জেলাশাসক চান্দনী চন্দ্রন জানান, এটি ত্রিপুরা সরকারের ত্রিপুরা আদিবাসী কল্যাণ দপ্তরের সার্বিক নির্দেশনা ও জেলা সমাজকল্যাণ আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টার ফল।
জেলা প্রশাসক পুরস্কার গ্রহণের সময় উত্তর ত্রিপুরার উন্নয়নমূলক কাজের সাফল্যে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাছাড়া তিনি দামছেড়ার স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান, যারা তাঁকে উপহার হিসেবে একটি সুন্দর ব্রু রিগনাই সেট প্রদান করেন। তিনি বলেন, “জাতীয় মঞ্চে ত্রিপুরার সংস্কৃতি পরিধান করতে পারা আমার জন্য গর্বের বিষয়।”
এই স্বীকৃতি উত্তর ত্রিপুরার জনজাতি উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…