আগরতলা, ২৪ অক্টোবর ২০২৫ঃ
ত্রিপুরার সরকারের সাংস্কৃতিক ও পর্যটন উৎসব “ইউনিটি প্রোমো ফেস্ট–২০২৫” অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ নভেম্বর। নীরমহলে অনুষ্ঠিত হবে এ বছরের দুদিনের এই পর্যটন উৎসব।
এই উপলক্ষে শুক্রবার সিপাহীজলা জেলা শাসকের কনফারেন্স কক্ষে প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈঠকে উৎসবের যাবতীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, “ইউনিটি প্রোমো ফেস্ট কেবলমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি রাজ্যের ঐতিহ্য, ঐক্য ও অতিথিপরায়ণতার এক অনন্য উদযাপন। পর্যটনের মাধ্যমে আমরা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন আরও গভীর করতে চাই।”
উৎসবে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শনী, স্থানীয় খাবারের স্টল, প্রদর্শনী ও আলোচনাচক্রসহ নানা আকর্ষণ।
রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় লোকজ ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরা এবং একই সঙ্গে পর্যটন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…