আগরতলা, ২৬ অক্টোবর, ২০২৫ঃ
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ একাধিক জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে সরকারের ভূমিকার সমালোচনা করার অভিযোগে মাধবী বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আগরতলা যোগেন্দ্রনগর এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। বর্তমানে আগরতলা পশ্চিম মহিলা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে অভিযোগে, মাধবী বিশ্বাস সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদারকে লক্ষ্য করে একাধিক সমালোচনামূলক মন্তব্য করেছেন।
সম্প্রতি তিনি রাজ্যের বিভিন্ন সামাজিক ও পরিকাঠামোগত সমস্যা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে একাধিক ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন। ওই পোস্টগুলো ভাইরাল হওয়ার পরই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মাধবী বিশ্বাসের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…