আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা সফরে রাজ্যের খোয়াই, ধলাই ও উনকোটি জেলার বিভিন্ন বর্ডার আউট পোস্ট পরিদর্শন করলেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিরেক্টর জেনারেল মহেশ কুমার আগরওয়াল। তিন দিনের সফরে তিনি। ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ২৮ ও ২৯ অক্টোবর দুই দিন ধরে তিনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিএসএফ এর কার্যক্ষমতা ও প্রস্তুতি মূল্যায়ন করেন।
পরিদর্শনকালে এসডিজি মহেশ কুমার আগরওয়াল একটি “প্রহরী সম্মেলন”-এ অংশগ্রহণ করেন। সেখানে তিনি সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফ আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রশাসনিক ও কার্যকরী সমস্যা সম্পর্কে অবহিত হন। তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং কঠিন পরিস্থিতিতেও বিএসএফ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।
এসডিজি সফরকালে ত্রিপুরা ফ্রন্টিয়ারের অন্তর্গত একটি দূরবর্তী বর্ডার আউট পোস্টে রাত কাটান। ওই উপলক্ষে একটি প্রহরী ভোজে সীমান্তরক্ষীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। এতে জওয়ানদের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
দুই দিনের সফর শেষে ২৯ অক্টোবর সন্ধ্যায় এসডিজি মহেশ কুমার আগরওয়াল কলকাতার উদ্দেশে রওনা হন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…