আগরতলা, ২ নভেম্বর, ২০২৫ঃ
আগরতলার বিবেকানন্দ ময়দানে আন্তর্জাতিক এক্সপো এবং শহরের জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়টি মাথায় রেখে ওয়াইটিএফ এর ডাকা জনসমাবেশের অনুমতি দিল না সদর মহকুমা পুলিশ প্রশাসন।
শনিবার সদর মহকুমার পুলিশ অফিসার এক বিজ্ঞপ্তিতে, আগরতলার বিবেকানন্দ ময়দানে ইয়থ তিপ্রা ফেডারেশনের সমাবেশ আয়োজনের অনুমতির জন্য সভাপতি সুরজ দেববর্মার আবেদনটি নাকচ করে দিয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে বিবেকানন্দ ময়দানে একটি আন্তর্জাতিক এক্সপো চলছে। একই স্থানে সমাবেশের আয়োজন করলে ভিড়ের চাপে পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিবেকানন্দ ময়দান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এবং আশেপাশে হাসপাতাল ও গুরুত্বপূর্ণ সড়ক থাকার কারণে বড় আকারের জমায়েত হলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং জরুরি পরিষেবাও ব্যাহত হতে পারে।
বলতো এরকম তিনটি কারণ দেখে বিবেকানন্দ ময়দানে ওয়াইটিএফ এর জন সমাবেশের অনুমতি খারিজ করে দিয়েছেন সদর মহকুমার পুলিশ আধিকারিক। তবে জনসভা অফিস আয়োজনের জন্য নতুন কোন জায়গা ঠিক করে আবেদন করার কথা জানিয়েছে পুলিশ।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…