আগরতলা, ৩ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি সোমবার ধলাই জেলার রাশ্যাবাড়ি ব্লকের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর ১০৮ নম্বর ব্যাটালিয়নের পাথাচড়া বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন।
সেখানে তিনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতির সুরক্ষায় তাদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করেন। রাজ্যপাল বলেন, দেশের সীমান্ত নিরাপদ রাখতে বিএসএফ এর ভূমিকা অনন্য।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়নের জন্য ভারত সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সীমান্তবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন হয়।
রাজ্যপাল জওয়ানদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন।
এই সফরে উপস্থিত ছিলেন বিএসএফ উদয়পুর সেক্টরের ডিআইজি গজরাজ যাদব, ১০৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অনু টিপি, ধলাই জেলার জেলা শাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক ও রাজস্ব আধিকারিকরা।