আগরতলা, ৬ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের রাবার গুলিতে আহত হয়েছে দুই নাবালক। শুক্রবার গভীর রাতে কলমচৌড়া থানাধীন পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা। আহত দুই নাবালককে প্রথমে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত নাবালকদের পরিবারগুলির তরফে অভিযোগ ছেলেরা সীমান্ত এলাকার কাছাকাছি গেলে বিএসএফ তাদের গুলি করে। গ্রামবাসীদের অন্য একটি পক্ষের দাবি ছেলেদের সীমান্ত এলাকায় দেখে বি এস এ প্রথম তাদের হুশিয়ারি দেয়। কিন্তু ছেলেরা বিএসএফের বাধা অমান্য করলে বিএসএফ তাদের ঠেকাতে আর আবার বুলেট চালায়। নাবালকদের শরীরে কোন গুলির আঘাত নেই বলে নিশ্চিত করেছেন বিশালগড় হাসপাতালে চিকিৎসক। ঘটনায় বিএসএফের তরফে শনিবার বিকাল পর্যন্ত কোন বক্তব্য জানা যায়নি।