আগরতলা, ৮ ডিসেম্বর ২০২৫ঃ
উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষি দাসের মৃতদেহ ছয় দিনের অপেক্ষার পর অবশেষে সোমবার সকালে আগরতলায় পৌঁছায়। গত বুধবার রাতে আমরোহায় সংঘটিত দুর্ঘটনায় সপ্তর্ষি সহ চার তরুণ মেডিকেল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। গত কয়েকদিন যাবত দেশে বিমান পরিষেবায় জটিলতার কারণে শেষ পর্যন্ত তার নিথর দেহ সড়কপথে ফ্রিজার এম্বুলেন্সে রাজ্যে ফিরিয়ে আনা হয়।
আগরতলার রামনগর এলাকার বাসিন্দা সুশান্ত সাগর দাস ও সরকারের একমাত্র সন্তান। সে আগরতলা রবি শংকর বিদ্যামন্দিরের ছাত্র ছিল। ২৩ বছর বয়সী সপ্তর্ষি এমবিবিএস পড়াশোনার পর লক্ষনৌর ভেংকটেশ্বর মেডিকেল ইউনিভার্সিটিতে ইন্টার্ন চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন।
এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান
মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আগরতলা পুর পরিষদের মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুদীপ রায় বর্মন, এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তার মৃতদেহে শেষ শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুবই দুঃখজনক ঘটনা, যা বলে বোঝানোর ভাষা নেই। এই পরিস্থিতিতে ঈশ্বর যেন তার পরিবারকে শক্তি দেন। পাশাপাশি মৃত সপ্তর্ষির আত্মার সৎগতি কামনা করেন মুখ্যমন্ত্রী।