আগরতলা, ৮ ডিসেম্বর, ২০২৫ঃ
সংসদে প্রস্তাবিত বীজ বিল ও বিদ্যুৎ বিলের প্রতিবাদে ত্রিপুরায় রাজ্যজুড়ে বিক্ষোভ দেখালো প্রধান বিরোধীদল সিপিএমের কৃষক সংগঠন সংযুক্ত কৃষক মোর্চা ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
এদিন
কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে সংসদে পেশ করা প্রস্তাবিত খসড়া বীজ বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে আজ সারা দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরাতেও বিক্ষোভ দেখায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে প্রস্তাবিত বীজ বিল ও বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিল দুটির খড়সা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মী সমর্থকরা।
সভায় কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে বলেন, বীজ বিল কৃষকদের স্বনির্ভরতা ও বীজের উপর অধিকার কেড়ে নেবে, অন্যদিকে বিদ্যুৎ বিল বেসরকারীকরণের পথ খুলে দিয়ে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দেবে। শুধু দুটি বিলই নয়, মোট দশটি বিল খসড়া আকারে সংসদে উত্থাপিত হয়েছে যা কংগ্রেসের মতে কৃষক ও জনস্বার্থ বিরোধী। সেই বিলসমূহ প্রত্যাহারের দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি।
এদিন কংগ্রেসের পাশাপাশি সংযুক্ত কিষাণ মোর্চাও পৃথকভাবে শহরে বিদ্যুৎ ও বীজ বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবিও এক – জনগণের স্বার্থবিরোধী এই বিলগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং কৃষক-মুখী নীতি গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ স্পষ্ট করে জানিয়েছেন, কেন্দ্র সরকার যদি প্রস্তাবিত বিলগুলি প্রত্যাহার না করে, তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…