আগরতলা, ১০ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা সমস্ত কৃষকদের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য কৃষি দপ্তর। এই লক্ষ্যে বুধবার কৃষি সচিব, কৃষি ও উদ্যানপালন দপ্তরের পরিচালক, বিভিন্ন বিএসি চেয়ারম্যান ও সেক্টর অফিসারদের নিয়ে এক বৈঠক করলেন রাজ্যে কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
বৈঠক শেষে মন্ত্রী জানান, জানান, দেশের প্রতিটি কৃষকের সমন্বিত একটি ডিজিটাল ডাটাবেস তৈরিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
দেশের কৃষি ব্যবস্থস্বচ্ছতা ও আধুনিকতার নতুন দিগন্ত খুলে দেবে ফার্মার্স রেজিস্ট্রি। বৈঠকে তিনি জানান, দেশের প্রতিটি কৃষকের সমন্বিত একটি ডিজিটাল ডাটাবেস তৈরিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পিএম কিষান প্রকল্প সহ সমস্ত সরকারি সুবিধা পেতে এই রেজিস্ট্রিতে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক।
রতন লাল নাথ বলেন, রেজিস্ট্রির মাধ্যমে কৃষকের জমি, পরিচয় ও আধার লিঙ্কিংয়ের ফলে ভাতা, বীমা, ঋণ এবং ভর্তুকি সঠিক কৃষকের কাছে পৌঁছাতে সুবিধা হবে। তিনি আরও জানান, এই ব্যবস্থা ডিজিটাল অ্যাগ্রিকালচারের ভিত্তি তৈরি করবে—যেখানে মাটির স্বাস্থ্য কার্ড, ফসল সমীক্ষা, বাজার সংযোগ ও পরামর্শমূলক পরিষেবা এক প্ল্যাটফর্মে যুক্ত হবে।
মন্ত্রী সকল কৃষকদের দ্রুত নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, “ডিজিটাল কৃষিকে গ্রহণ করি, আধুনিক ও শক্তিশালী কৃষি ভবিষ্যতের পথে এগিয়ে যাই।”