আগরতলা, ১৪ ডিসেম্বর, ২০২৫ঃ
রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে তীব্র চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সংকট দূর করতে স্বাস্থ্য দপ্তর টিপিএসসির মাধ্যমে ২২৪ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিলেও এখনও ৬৪টি পদ শূন্য পড়ে রয়েছে।
টিপিএসসি সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার পর ৪২৪ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এর মধ্যে মেধার ভিত্তিতে ২১৬ জনের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হলেও চাকরিতে যোগ দেন মাত্র ১৬০ জন চিকিৎসক। ফলে ঘোষিত ২২৪টি শূন্যপদের মধ্যে ৬৪টি পদ এখনও খালি রয়েছে।
জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর টিপিএসসি ২২৪টি জিডিএমও পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের পর চাকরির অফার পেয়েছিলেন ২১৬ জন। তার মধ্যে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৬ জন চিকিৎসক চাকরিতে যোগ দেননি।
টিপিএসসির নিয়ম অনুযায়ী ইন্টারভিউর চূড়ান্ত ফল প্রকাশের ছয় মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই হিসেবে ১৩ আগস্ট ফল প্রকাশ হওয়ায় আগামী ১৩ জানুয়ারি শূন্যপদ পূরণের শেষ সময়সীমা। ওই তারিখের মধ্যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ না হলে নিয়োগের সুযোগ হারানোর আশঙ্কা রয়েছে।
এদিকে রাজ্যের ছোট-বড় সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসকের অভাব তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগী ও তাঁদের আত্মীয়দের প্রতিদিনই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…