আগরতলা, ১৫ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা এবার থেকে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের আপৎকালীন জরুরী চিকিৎসা হবে সম্পূর্ণ নগদবিহীন। রাজ্য পরিবহণ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন এই প্রকল্পটির ঘোষণা করেছে।
গত মে মাসে কেন্দ্রীয় সরকার ‘ক্যাশলেস ট্রিটমেন্ট অব রোড অ্যাক্সিডেন্ট ভিক্টিম স্কিম–২০২৫’ অনুমোদন দেয়। রাজ্য পরিবহণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এবার রাজ্যেও এই প্রকল্প চালু করল। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করবে রাজ্য পরিবহণ দপ্তর এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি হবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক।
পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরীর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আর নগদ অর্থের প্রয়োজন হবে না। তবে এই ক্যাশলেস চিকিৎসা সুবিধা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও সংশয় রয়ে গেছে।
সাধারণ মানুষ দুর্ঘটনা দেখলে অনেক সময় সাহায্যে এগিয়ে আসতে সাহস পান না। তার সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই সরকারি বাহিনী বা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকেন। যদিও সরকারের তরফে আরো একটি প্রকল্প রয়েছে, যেখানে কেউ যদি সড়ক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেন, তবে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র দেওয়ার বিধান রয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…