আগরতলা, ১৯ ডিসেম্বর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলায় নিরাপত্তা বাহিনী একটি বড়সড় সাফল্য অর্জন করেছে। নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট, টিইউএনএফ এর সক্রিয় ক্যাডার করমজয় রিয়াং ওরফে লাথাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সংগঠনের ৩০ নম্বর ব্যাটালিয়নের মেজর পদে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপার অবিনাশ রাই জানান, বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ন, দামছড়া থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ত্রিপুরা মিজোরাম সীমান্তবর্তী দামছড়া থানার অন্তর্গত কার্গিল টিলা ও দমদুম এলাকায় অভিযান চালানো হয়। দুপুর আনুমানিক ২টা নাগাদ একটি বাড়ি থেকে করমজয় রিয়াংকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে তিনি সক্রিয়ভাবে টিইউএনএফ উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারের আগে করমজয় রিয়াং মিজোরামে বসবাস করতেন।
সে টিইউএনএফ উগ্রবাদী সংগঠনের ৩০ নম্বর ব্যাটালিয়ানে মেজর পদে নিয়োজিত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত প্রায় এক বছর ধরে তিনি সক্রিয়ভাবে ওই উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে আলো জানা গেছে প্রতিবেশী রাজ্য আসাম থেকে পরিচালিত হচ্ছে এই সংগঠনের কাজকর্ম। এখন পর্যন্ত শুধুমাত্র উত্তর ত্রিপুরা জেলাতেই সংগঠনের সক্রিয়তা লক্ষ্য করা গেছে।