আগরতলা, ২১ ডিসেম্বর, ২০২৫ঃ
আস্থা, গ্রাহকসেবা ও আধুনিক ব্যাংকিং উৎকর্ষতার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ৫০ বছর পূর্তি উদ্যাপন করল রবিবার। এই উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ উন্নয়নে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবদান অত্যন্ত প্রশংসনীয়। অন্যান্য আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের তুলনায় টিজিবি এর অগ্রগতি ও কর্মদক্ষতা উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে টিজিবি দূরবর্তী অঞ্চলের মানুষদের আধুনিক ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংকটির ভূমিকার প্রশংসা করেন অর্থমন্ত্রী।
ক্রেডিট-ডিপোজিট অনুপাত প্রসঙ্গে তিনি জানান, রাজ্যের সামগ্রিক সিডি অনুপাত যেখানে প্রায় ৫০ শতাংশ, সেখানে টিজিবির সিডি অনুপাত ৪১ শতাংশ, যা বহু ব্যাংকের তুলনায় বেশি। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ঋণ প্রদানে টিজিবির সক্রিয় ভূমিকা প্রতিফলিত হয় বলে তিনি মন্তব্য করেন।
গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে এটিএমের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন অর্থমন্ত্রী।