আগরতলা, ২২ ডিসেম্বর, ২০২৫ঃ
প্রতিশ্রুতি পূরণে সরকারের দীর্ঘদিনের গড়িমসির প্রতিবাদে সোমবার ভোর থেকে ত্রিপুরায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে জেএসি, জেএআরসি ও ডিআরএমসি এই তিন প্রাক্তন বৈরীদের সংগঠন। সংগঠন তিনটি একত্রিত হয়ে ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি-র ব্যানারে সকাল ৬টা থেকে জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারী প্রাক্তন বৈরীরা আত্মসমর্পণ চুক্তির শর্ত পূরণের দাবি তুলে অবরোধে বসেছেন।
এই অবরোধে সকাল থেকেই যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন সড়কে আটকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যায়।
ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর প্রশাসনিক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের সঙ্গে বিক্ষোভকারীদের একাধিক দফায় আলোচনা হয়।
প্রায় সাড়ে চার ঘণ্টা দীর্ঘ আলোচনার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,
“আমরা অস্ত্র নামিয়ে শান্তিপূর্ণভাবে সমাজের মূল স্রোতে ফিরে এসেছি। কিন্তু সরকার তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। পুনর্বাসনের নামে শুধু আশ্বাস, বাস্তবে কিছুই নেই।”