আগরতলা, ২৪ ডিসেম্বর ২০২৫ঃ
ব্যাংকিং পরীক্ষার্থীদের প্রস্তুতির লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা মেগা মক টেস্টের সময়সীমা ২৫ ডিসেম্বর বাড়ানো হল। ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফ্রি মক টেস্টে প্রার্থীদের আগ্রহ দেখে সময়সীমা বাড়িয়ে দিয়েছেন আয়োজকরা। এই মক টেস্টটি বিশেষভাবে ৩২টি আধিকারিক পদ ও ৫০টি করণিক পদের পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ১,৪০০ জনের বেশি প্রার্থী এই ফ্রি মক টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে পরীক্ষার্থীরা অন্যান্য প্রার্থীদের সঙ্গে নিজেদের প্রস্তুতির মান তুলনা করতে পারছেন এবং মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের দুর্বল দিকগুলি চিহ্নিত করে তা সংশোধনের সুযোগ পাবেন।
চলতি বছরে আইবিপিএস, আরআরবি পরীক্ষার ফলাফল সর্বশেষ প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকায়, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে প্রার্থীদের স্থানান্তরের হার তুলনামূলকভাবে কম হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে শূন্যপদগুলি কাজে লাগানো সম্ভব হবে।। এই উদ্যোগ ত্রিপুরার ব্যাংকিং পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও মজবুত করবে।