আগরতলা, ২৮ ডিসেম্বর, ২০২৫ঃ
উত্তরাখণ্ডে জাতি বৈষম্যের শিকার হয়ে রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমা খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ। মামলার তদন্তের গতি প্রকৃতির উপর রাজ্য সরকার কড়া নজর রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনার পর তিনি একথা জানান।
রবিবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি জানান, ইতিমধ্যেই পুলিশ মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে তিনজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে এবং দুই নাবালককে সংশোধনাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত যজ্ঞ্য আওয়াস্থির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাঁর সন্ধান দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ছাত্র ও যুব সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের উপর দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা জাতিবিদ্বেষমূলক ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় আগরতলায় মশাল মিছিল করে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন তিপ্রা ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস ফেডারেশন। এদিকে এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিও তোলা হয়েছে।
রবিবার ত্রিপুরা চাকমা সামাজিক পরিষদের সদস্যরা কাঞ্চনপুর মাছমারায় এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…