আগরতলা, ৩০ ডিসেম্বর, ২০২৫ঃ
১৯৭৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করেছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১ জানুয়ারি, সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে পর্ষদ। আগরতলা নজরুল কলাক্ষেত্রে সুবর্ণজয়ন্তী উপলক্ষে পর্ষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী। তিনি বলেন, পর্ষদ গঠনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত সুখময় সেনগুপ্ত এবং শিক্ষামন্ত্রী ছিলেন প্রয়াত শৈলেশ সোম। গত ৫০ বছরে পর্ষদ থেকে পাশ করে বহু ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে ও পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
তিনি আরও জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে পর্ষদের
সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য জানান, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী মোট ২৩ জন কৃতি ছাত্রীকে প্রয়াত ইন্দিরা ভট্টাচার্য এর নামে পুরস্কৃত করা হবে। তিনি বলেন, প্রয়াত ইন্দিরা ভট্টাচার্য একজন প্রধান শিক্ষিকা ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পিতা-মাতা কৃতি ছাত্রীদের পুরস্কৃত করার উদ্দেশ্যে পর্ষদে ২০ লক্ষ টাকা দান করেন।
এছাড়াও সুবর্ণজয়ন্তী উপলক্ষে পর্ষদের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।