আগরতলা, ১ জানুয়ারী, ২০২৫ঃ
পুথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি নৈতিকতার পথও বেছে নিতে হবে। শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সমাজে নিজেকে
একজন বিশেষ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। তার থেকেও বড় কাজ নিজেকে সমাজের
কাছে একটা ইনস্টিটিউশন হিসেবে গড়ে তোলা। বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেন সময়োপযোগী হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে নতুন শিক্ষানীতি চালু করা
হয়েছে। শিক্ষিত যুব সমাজ সারা বিশ্বেরই অন্যতম সম্পদ। দেশের শিক্ষিত যুব সমাজের কল্যাণে এবং তাদের আরও বেশি শক্তিশালী করার জন্য নতুন শিক্ষানীতি চালু করা হয়েছে। শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের দেশকে শিক্ষার হাব হিসেবে তৈরী করার চেষ্টা করছেন। সময়োপযোগী শিক্ষাদানের জন্য রাজ্য সরকারও
বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ স্থাপিত
হয়। এবছর বোর্ডের সুবর্ণজয়ন্তী বর্ষ। বর্তমান মধ্যশিক্ষা পর্ষদকে চলার ক্ষেত্রে বোর্ডের পুরনো
আধিকারিক ও কর্মীদের কাছ থেকে ভাল পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি বলেন, জাতীয়
শিক্ষানীতি গ্রহণের পর থেকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা ভাল
ফলাফল করছে। তাদের ফলাফল আরও ভাল করার জন্য পর্ষদকে উদ্যোগ নিতে হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…