আগরতলা, ৪ জানুয়ারী, ২০২৫ঃ
ভারতরত্ন চৌধুরী চরণ সিং জির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক চৌধুরী চরণ সিং মহিলা ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গোমতী জেলা ২-০ গোলের ব্যবধানে ধলাই জেলাকে পরাজিত করে শিরোপা জেতে।
ফাইনাল ম্যাচের বিশেষ অতিথি ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং, প্রদর্শী অলিম্পিয়ান দীপা কর্মকার, পি পি পাবলিকেশনের কর্ণধার প্রণব রায়।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১০ হাজার টাকা চেক ও ট্রফি এবং রানার্স-আপ দলের হাতে ৭ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়।
দিনের প্রথম ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে উত্তর জেলা ২-১ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলাকে পরাজিত করে তৃতীয় স্থান দখল করে।
উক্ত টুর্নামেন্ট নারী ফুটবলকে উৎসাহিত করার পাশাপাশি রাজ্যের যুব সমাজের ক্রীড়া চেতনা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।