আগরতলা, ৫ জানুয়ারি, ২০২৬ঃ
রাজ্যের যুবক-যুবতীদের শুভেচ্ছা আপন ক্রীড়ামন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার প্রয়াস নিয়েছেন।
বর্তমান প্রজন্মের যুবক-যুবতীদের চিন্তা ভাবনা, সৃজনশীলতা, দৃঢ় মানসিকতা ও কল্পনায়
এই ভারত গড়ে উঠবে। আজকের যুবক-যুবতীরা যে ভারত দেখতে চায় কেন্দ্রীয় সরকার
২০৪৭ সালের মধ্যে সে ভারত গড়ার প্রচেষ্টা নিয়েছে। এ লক্ষ্যেই এ বছরের ২৯তম জাতীয়
যুব উৎসবে “ইয়ং লিডার্স ডায়লগ’” অন্তর্ভুক্ত করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু
রায় আজ উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য ২৯তম জাতীয় যুব উৎসবে
অংশগ্রহণকারী মোট ৬২ জন যুবক-যুবতীকে শুভেচ্ছা জ্ঞাপন করে একথা বলেন। এই ৬২
জন শিল্পী রাজ্যস্তরের বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছিল। সোমবার রেলপথে নতুন দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে। তারা আগামী ১০ থেকে ১২ জানুয়ারি এই তিনদিন নতুন দিল্লির ভারত মন্ডপম-এ অনুষ্ঠিতব্য ২৯তম জাতীয় যুব উৎসবে অংশ নেবে। শিল্পীগণ কালচারাল, পেইন্টিং, মডেল ডিজাইন ফর ভারত এবং বিকশিত ভারত
ইয়ং লিডার্স ডায়লগ-এ অংশ নেবে। এই অভ্যর্থনা অনুষ্ঠানে সকল শিল্পীদের শুভেচ্ছা
জ্ঞাপন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তাদের সফলতা কামনা করেন। তিনি বলেন, নতুন দিল্লিতে আমরা রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, চিন্তাধারা, পরম্পরা প্রভৃতি তুলে ধরব। তবে শুধু উপস্থাপন করলে হবে না, সেটা মন থেকে হৃদয় থেকে করতে হবে।