আগরতলা, ৫ জানুয়ারি ২০২৬ঃ
বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। অভিযোগ, ২০২৫ সালের ১৫ অক্টোবর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস ও তাঁর ভাইকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা হয়, যার ফলে তাঁর সামাজিক সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
সোমবার মন্ত্রী সুধাংশু দাসের পক্ষে পাবলিক প্রসিকিউটার বিশ্বজিৎ দেব পশ্চিম জেলার দায়রা আদালতে মানহানির মামলা দায়ের করেন। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সাংবাদিক সম্মেলনে করা মন্তব্যগুলি বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সেগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
মন্ত্রী সুধাংশু দাস জানান, তাঁর ভাই ত্রিপুরার শীর্ষ করদাতাদের মধ্যে নন এবং তাঁর পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে অতীতে দারিদ্রসীমার, বিপিএল তালিকাভুক্তির কোনও সম্পর্ক নেই। মন্ত্রীর দাবি, ২০১৭ সালে তাঁর মা বিপিএল তালিকাভুক্ত ছিলেন। এই তথ্যকে সামনে এনে ২০২৫ সালে পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মন্ত্রী বলেন, “আইনসম্মতভাবে অর্থ উপার্জন করা ও সেই অনুযায়ী কর প্রদান করা কোনও অপরাধ নয়।”