আগরতলা, ৭ জানুয়ারি, ২০২৬ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টায় ব্যবসার ক্ষেত্রে সংস্কারের ফলে বিভিন্ন রাজ্যে শিল্পে
বিনিয়োগের আকর্ষণ বেড়েছে। জমি, নির্মাণ, পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে এবং শিল্প ও ব্যবসা ক্ষেত্রে
সিঙ্গেল ইউন্ডো সিস্টেম গ্রহণের ফলে ব্যবসায়িক সংস্কারের ক্ষেত্রে ত্রিপুরা সারা দেশে প্রথম স্থান
অধিকার করেছে। গত ১ বছরে ত্রিপুরায় প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
করেছে বিনিয়োগকারীরা। ইতিমধ্যে ৬৮টি প্রকল্পে ৪ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে।
শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
শিল্প ও বাণিজ্য দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারির সভাপতিত্বে
৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাজকর্ম পর্যালোচনা করা হয়। গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যসচিবদের পঞ্চম সম্মেলনে এ বিষয়ে
আলোচনা করা হয়। রাজ্যের মুখ্যসচিব জীবন কুমার সিনহা ব্যবসায়িক সংস্কার বিষয়ে ত্রিপুরার কৌশল
ও পদক্ষেপ মুখ্যসচিবদের বৈঠকে তুলে ধরেন। ত্রিপুরা সরকারের নেওয়া পদক্ষেপগুলি অধ্যায়ণ
ও গ্রহণ করার জন্য অন্যান্য রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়। ত্রিপুরা জাতীয় স্বীকৃতি পাওয়ার
পর বিহার সরকার ব্যবসায়িক সংস্কারের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের শিল্প দপ্তরের
আধিকারিকদের আমন্ত্রণ জানিয়েছেন।