আগরতলা, ৭ জানুয়ারি ২০২৬ঃ
আদাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স, ডিআরআই যৌথ অভিযানে আগরতলার শান্তিপাড়া ও ঢালেশ্বর এলাকা থেকে প্রায় ১৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ১৯ কোটি টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে ২.৮৭ কোটি নগদ ভারতীয় টাকা।
উদ্ধার সোনা ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে ডিআরআই।
এই অভিযানে তানিশা জুয়েলার্সের মালিক রাকেশ দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কাস্টমস কর্তৃপক্ষ অভিযান শেষে একটি ট্রাঙ্কসহ তাঁকে আটক করে নিয়ে যায়। তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া সোনা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত।
আসাম রাইফেলসের আধিকারিকরা জানান, সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় চোরাচালান রুখতে তারা সর্বদা সতর্ক রয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চোরাচালান চক্রের সন্ধানে তদন্ত আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।