আগরতলা, ৮ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় আবার শরিক দল তিপ্রামথার কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হলেন ২ বিজেপি কর্মী। পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই বিধানসভার হেজামারা এলাকায় বুধবার এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় একটি বিজেপির দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তিপ্রামথা সমর্থক দুষ্কৃতীরা। আহতরা হলেন বুথ সভাপতি দুখিয়া দেববর্মা এবং একনিষ্ঠ কার্যকর্তা হিরন দেববর্মা। আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা চলছে।
জানা গেছে, হেজামারায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বিজেপির একটি দলীয় কার্যালয় নির্মাণের কাজ চলছিল। সেই সময়ই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। ঘটনায় সিধায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে বিজেপি। হাসপাতালে গিয়ে আহত কর্মীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়ে এসেছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।
এই ঘটনার প্রতিবাদে হেজামারায় একটি বিক্ষোভ মিছিল করে বিজেপি জনজাতি মোর্চা।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “সরকার কারও কাছে দুর্বল হবে না। আইন আইনের পথেই চলবে।” তিনি হেজামারার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন।
অন্যদিকে, হেজামারার ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তিপ্রামথা। দলের মুখপাত্র রাজেশ্বর দেববর্মা অভিযোগ খারিজ করে পাল্টা আঙুল তুলেছেন বিজেপির দিকে।
বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। হেজামারায় বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…