আগরতলা, ১২ জানুয়ারি, ২০২৬ঃ
বাণিজ্যিকভাবে ত্রিপুরা থেকে লেবু রপ্তানি শুরু করেছে ত্রিপুরা কৃষি দফতর। সোমবার আগরতলা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ১৫,০০০ সুগন্ধি লেবুর কনসাইনমেন্ট রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, খোয়াই জেলার দক্ষিণ হাদ্রাই ও হাওয়াইবাড়ি এলাকার প্রায় ৮০ জন কৃষক প্রায় ১০০ হেক্টর জমিতে সুগন্ধি লেবুর চাষ করেছেন। রপ্তানি কার্যক্রমে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং বড়মুড়া অর্গানিক প্রোডিউস কোম্পানি লিমিটেডের যৌথ ভাবে এই রপ্তানি শুরু হয়েছে।
রতন লাল নাথ সাংবাদিকদের বলেন, “প্রবাসী ত্রিপুরা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগের সূচনা হয়েছে। কৃষকরা আমাদের অন্নদাতা, তাঁরা ঈশ্বরতুল্য। দেশের ভিত্তি হলো কৃষি, যা শক্তিশালী করতে হবে।” তিনি আরও জানান, শীঘ্রই আরও ১৫,০০০ সুগন্ধি লেবুর একটি নতুন কনসাইনমেন্ট রপ্তানি করা হবে।
অর্গানিক চাষ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, ২০১৮ সালের আগে ত্রিপুরায় মাত্র ২,০০০ হেক্টর জমিতে অর্গানিক চাষ হতো। বর্তমানে তা বেড়ে ২০,০০০ হেক্টর ছাড়িয়েছে। সরকারের লক্ষ্য হলো কৃষকদের আয় দ্বিগুণ করা এবং ফার্মার প্রোডিউসার কোম্পানির মাধ্যমে কৃষকদের বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত করা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…