আগরতলা, ১৫ জানুয়ারি ২০২৬ঃ
এমপ্ল্যাড তহবিলের ত্রিপুরায় ৩৫টি উন্নয়ন প্রকল্পে ১৪.০৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যসভা ও লোকসভা, উভয় কক্ষে সাংসদ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প এমপ্ল্যাড ফান্ডে অর্থ কার্যকরভাবে ব্যবহার করে ত্রিপুরায় একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যসভা ও লোকসভার প্রত্যেক সাংসদকে বছরে ৫ কোটি টাকা করে এমপ্ল্যাড তহবিল বরাদ্দ করে। তিনি দেড় বছর রাজ্যসভার সাংসদ এবং দেড় বছর লোকসভায়, মোট তিন বছর সাংসদ হিসেবে এই তহবিল ব্যবহারের সুযোগ পেয়েছেন।
তিনি জানান, রাজ্যসভার সাংসদ থাকাকালীন ত্রিপুরায় ১৩টি উন্নয়ন প্রকল্পে মোট ৪ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৫৯১ টাকা অনুমোদন দেওয়া হয়।
২০২৪–২৫ অর্থবর্ষে ৭টি প্রকল্পে ৩ কোটি ৪৪ লক্ষ ৪৯ হাজার ২৬৮ টাকা এবং ২০২৫–২৬ অর্থবর্ষে ১৫টি প্রকল্পে ৬ কোটি ৩ লক্ষ ৬৯ হাজার ৭০৯ টাকা অনুমোদন করা হয়েছে বলে তিনি জানান।
সব মিলিয়ে রাজ্যসভা ও লোকসভার মেয়াদে কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১৪ কোটি ৫ লক্ষ ৪৬ হাজার ৫৬৮ টাকা ত্রিপুরার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, “এই অর্থ সম্পূর্ণভাবে জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হয়েছে।”

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…