আগরতলা, ২৩ জানুয়ারি ২০২৬ঃ
ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন আইনজীবী। বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষার পর রিটার্নিং অফিসার স্বপন চন্দ্র দাস ১৭ জন আইনজীবীর জমা সবকটি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
বার কাউন্সিল নির্বাচনে রাজ্যের আটটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি ভোটকেন্দ্র খোলা থাকবে। মোট ১৬৭১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনজীবী প্রদ্যোত ধরকে এআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। এবছর প্রার্থী হতে প্রত্যেক আইনজীবীকে বার কাউন্সিলে ১ লক্ষ ২৫ হাজার টাকা জমা দিতে হয়েছে। রাজনৈতিক সমীকরণে বিজেপি লিগ্যাল সেলের পক্ষে ৯ জন, সিপিআই(এম) আইনজীবী সংগঠনের পক্ষে ৪ জন, কংগ্রেস প্যানেলের ২ জন এবং নির্দল হিসেবে ২ জন প্রার্থী রয়েছেন। বিজেপি লিগ্যাল সেলের তরফে বর্তমান চেয়ারম্যান রতন দত্ত আবারও প্রার্থী হয়েছেন। পাশাপাশি দেবালয় ভট্টাচার্য ও দীপঙ্কর শর্মাও বিজেপির প্যানেলে রয়েছেন।
সিপিআই(এম) প্যানেল থেকে শিশির চক্রবর্তী ও রাজশ্রী পুরকায়স্থ এবং কংগ্রেসের পক্ষে পীযূষ কান্তি বিশ্বাসের ছেলে পূজন বিশ্বাস ও প্রশান্ত সেন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন কৌশিক রায় ও অরিন্দম ভট্টাচার্য। বরিষ্ঠ আইনজীবীদের বড় অংশ এবছর নির্বাচনে অনাগ্রহী বলে আইনজীবী মহলে আলোচনা চলছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরা বার কাউন্সিলের ভোটগ্রহণ হবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হবে এবং আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে ২৫ ফেব্রুয়ারি। নির্বাচনের আগে কোনও জোট ঘোষণা না হলেও বিজেপি, কংগ্রেস, সিপিআই(এম) ও নির্দল প্রার্থীরা জোর প্রচারে নেমে পড়েছেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…