আগরতলা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো কো-ব্র্যান্ডেড রু পে ক্রেডিট কার্ড চালু করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। কো-ব্র্যান্ডেড রু পে ক্রেডিট কার্ড চালু হওয়ার ফলে গ্রামীণ এবং আধা-শহরাঞ্চলের গ্রাহকরা সহজেই আধুনিক ঋণ সুবিধা এবং রুপে সিস্টেমের সুবিধা ভোগ করতে পারবেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং বলেন, “আমাদের সোনালী জয়ন্তীর বছরটি শুধুমাত্র উদযাপন নয়, বরং প্রাতিষ্ঠানিক শক্তি এবং প্রগতিশীল নেতৃত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার বছর। এই রু পে ক্রেডিট কার্ড আমাদের ডিজিটাল রূপান্তর এবং গ্রাহক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
এই মাইলফলক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রগতিশীল নেতৃত্ব, আধুনিক ব্যাংকিং সমাধান এবং গ্রাহক ক্ষমতায়নের প্রতি অটল মনোযোগের প্রতিফলন। কো-ব্র্যান্ডেড রু পে ক্রেডিট কার্ড চালু হওয়ার মাধ্যমে টিজিবি এখন গ্রামীণ এবং আধা-শহরাঞ্চলের গ্রাহকদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
ব্যাংকের আধুনিকীকরণ, উদ্ভাবন এবং টেকসই ব্যাংকিং সমাধানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন এই উদ্যোগের মূল লক্ষ্য।