আগরতলা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
পরিসংখ্যান দপ্তরের মাধ্যমে সংগৃহীত তথ্য দেশ ও রাজ্যের পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুধবার শিল্প উৎপাদক সূচক বিষয়ক জাতীয় স্তরের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে তিনি বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করছে এবং এ জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একাধিক পুরস্কার অর্জন করেছে। পরিসংখ্যান ব্যবস্থাকে আরও নির্ভুল ও আধুনিক করতে এই ধরনের জাতীয় কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন এবং কর্মশালার সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শিল্প উৎপাদক সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে এবং ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের সহযোগিতায় এই কর্মশালায় হরিয়ানা, উত্তরাখণ্ড, মেঘালয়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, মণিপুর, অরুণাচল প্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মচারী প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…