আগরতলা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, আবাসনের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ, সাংবাদিক কল্যাণ তহবিলে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে সোমবার আগরতলার রবীন্দ্রভবনের সামনে তিন ঘণ্টার গণঅবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ৮০০-রও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
সভা থেকে সাংবাদিকদের উপর সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক আক্রমণ বন্ধের দাবি জানানো হয়। প্রবীণ সম্পাদক সুবল কুমার দে-র নেতৃত্বে সাংবাদিকদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে দাবির স্মারকলিপি তুলে দেন। মুখ্যমন্ত্রী বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে শাসকদলের দুই বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগে সুবিচার না মিললে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও বিষয়টি তুলে ধরা হবে বলে প্রতিনিধিরা জানান।
সভায় বক্তব্য রাখেন সুবল কুমার দে, সঞ্জয় পাল, শানিত দেবরায়, প্রণব সরকার, দিবাকর দেবনাথ, নারায়ণ পাটোয়ারি, সেবক ভট্টাচার্য ও পত্রিকা বিতরকদের নেতা ননীগোপাল সাহা। বক্তারা বলেন, রাজ্যের দুই বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দুই প্রবীণ সাংবাদিককে নানা ভাবে হেনস্তা করা হচ্ছে। নিজেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অভিযোগ আড়াল করতে তাঁরা সাংবিধানিক পদ ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…