আগরতলা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় আগামী ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ‘বিকশিত ভারত–জি রাম জি আইন ২০২৫’ প্রণয়নের উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং লাভার্থী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও লোকসভার সাংসদ কৃতি দেবী দেববর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ।
এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি উপভোক্তাদের সম্মাননা প্রদান করা হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে।