আগরতলা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগরতলার শিশু উদ্যানে শুরু হলো দুইদিনব্যাপী জাতীয়স্তরের ঐতিহ্যগত কারুশিল্প মেলা ও হজাগিরি নৃত্য উৎসব। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমান রাজ্য সরকার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতায় ত্রিপুরাকে একটি শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। মন্ত্রী জানান, জনজাতিদের চিরাচরিত খাদ্যাভ্যাস ও সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্লক স্তর পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, অতীতে অনেক সংস্কৃতি হারিয়ে গেলেও বর্তমান সরকার রাজ্যের ১৮৪ জন রাজার আদর্শ ও চিন্তাধারা অনুসরণ করে বিভিন্ন স্থানের নামকরণসহ সাংস্কৃতিক পুনরুদ্ধারের কাজ করছে। এই উৎসবে আসাম, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, ঝাড়খন্ড, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমা, পূর্বাশা ও বিভিন্ন দপ্তরের মোট ৫০টি স্টল বসেছে। স্টলগুলিতে বিভিন্ন রাজ্যের কুটির শিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। আগরবাতি, ফুলদানী, রিসা, পাছড়া, চাদর, শাড়ি, টুপি, হেজাক লাইটসহ নানা সামগ্রী এবং বিভিন্ন খাবার ও আচার দর্শনার্থীদের জন্য আকর্ষণ হয়ে উঠেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…