আগরতলা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা আজও সমাজের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক ‘বাল্যবিবাহ মুক্ত ভারত ও লিঙ্গভিত্তিক সহিংসতা’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা ও সুস্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করে তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। পাশাপাশি নারী ও কন্যাশিশুর ওপর সহিংস আচরণ সুস্থ সমাজ গঠনের অন্যতম বড় অন্তরায়। তিনি বলেন, পরিবার থেকেই ছেলে-মেয়ের মধ্যে বিভেদ দূর করতে হবে এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও জানান, রাজ্যে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে আটটি জেলায় নয়টি সখি ওয়ান স্টপ সেন্টার চালু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় আরও একটি কেন্দ্র চালু করা হবে, ফলে মোট দশটি কেন্দ্র নারী ও শিশুর সুরক্ষায় কাজ করবে। এই কর্মসূচি সফল করতে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় দুঃস্থ পরিবারের মুন্না দাসকে ৫০ হাজার টাকার সহায়তা দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় দুই কন্যাশিশুকে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…