আগরতলা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রোমান হরফে ককবরক ভাষার স্বীকৃতির দাবিতে আগামী ১৪ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে তিপ্রামথার ছাত্র ও যুব সংগঠন। এক সাংবাদিক সম্মেলনে টিএসএফ-এর সহ সভাপতি জন দেববর্মা এই কর্মসূচির কথা জানান।
জানা গেছে, আগরতলা সার্কিট হাউস থেকে আস্তাবল স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। টিএসএফ ও টিআইএসএফ-এর পক্ষ থেকে সকলকে এই মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিপ্রামথা দলের পক্ষে বিগত বেশ কয়েক বছর যাবত ককবরকে রোমান লিপির দাবিতে আন্দোলন করে আসছে। সেই প্রেক্ষাপটে ছাত্র ও যুব সংগঠনের এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, রাজ্য সরকার ককবরক ভাষায় রোমান হরফের পক্ষে নয়। এর আগেও তিনি প্রকাশ্যে জানান, বিজেপি সরকার ককবরকে রোমান হরফের স্বীকৃতি দেবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন অষ্টম তপশিলি মেনে ভারতীয় ভাষায় বিদেশি হরফ গ্রহণ করা সম্ভব নয়।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীন পরীক্ষার সময়ও এই দাবিতে আন্দোলন জোরদার করা হতে পারে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।