আগরতলা, ১৩ ফেব্রুয়ারি,২০২৬ঃ
আগামীদিনে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য মোট ৪৪৫টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের ৩৩০টি পদ সৃষ্টি করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে অ্যাসিস্টেন্স টেকনিক্যাল অফিসার, ডেপুটি টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার নামে এই পদগুলি সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে টিপিএসসি’র মাধ্যমে সরাসরি ২২০টি অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রোনিক ও টেলিকমিউনিকেশন, আইটি’তে ব্যাচেলর এবং এমসিএ ডিগ্রিধারীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বাকি ১১০টি পদ দপ্তরের পদোন্নতির ভিত্তিতে পূরণ করা হবে। তিনি বলেন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১১০ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য দপ্তরের অধীনে ৫০ জন করে মোট ১০০
জন পুরুষ ও মহিলা এমপিডব্লিউ নিয়োগ করা হবে।
তিনি বলেন, গতকালের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৮ জন গ্রুপ-ডি এমটিএস, বিদ্যুৎ দপ্তরের অধীনে ট্রেডাতে ৭ জন এলডিসি নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।