আগরতলা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায়।
সূত্রের খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। অভিযানের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের দাবি।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।