আগরতলা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার আজকের ফরিয়াদ সংবাদপত্রের সম্পাদক শানিত দেবরায়-এর বাড়ির সামনে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের সঙ্গে অনাচার শুরু হয়েছে, যা ভারতীয় জনতা পার্টি কখনও বরদাস্ত করবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “দলের কেউ কেউ চেয়ারের ক্ষমতার জোরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এটা কাম্য নয়। সরকার তা বরদাস্ত করবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে তিনি বিধায়ক রাম প্রসাদ পাল’কে কড়া হুঁশিয়ারি দেন।
এদিকে, সম্পাদক শানিত দেবরায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এডি নগর থানার পুলিশ মামলা নথিভুক্ত করেছে। অভিযোগে বলা হয়েছে, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, বাড়ির সামনে অবৈধ জমায়েত করা হয়েছে এবং সম্মানহানির চেষ্টা চালানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই রাম প্রসাদ পাল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করা হবে। এই খবরে রাম প্রসাদ পালের অনুগামীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বলে জানা গেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…