আগরতলা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার দুই সম্পাদককে হুমকি হুজ্জতির প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নেমেছেন রাজ্য সাংবাদিকরা। কিন্তু ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে আলাদা অবস্থান নিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জয়নালিস্ট অ্যাসোসিয়েশন। যার কোন সঠিক ব্যাখ্যা দিতে পারলেন না সংগঠনের সভাপতি ও সম্পাদক। গত কয়েক সপ্তাহ যাবত রাজ্যের দুই সম্পাদক শানিত দেবরায় ও প্রণব সরকারের বিরুদ্ধে নানা রকম কুৎসা মূলক প্রচার করে আসছিলেন বিদায়ক রঞ্জিত দেববর্মা ও অধ্যক্ষ রামপ্রসাদ পাল। যার প্রতিবাদের ইতিমধ্যে একটি গনঅবস্থান করেছেন রাজ্য সাংবাদিকরা। ঘটনার নিন্দা জানিয়ে হুঁশিয়ার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে রাজ্য সাংবাদিক গোষ্ঠী থেকে সরে দাঁড়ালো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে অধ্যক্ষ রামপ্রসাদ পালকে সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলার জন্য মঞ্চ দিল সংগঠন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংগঠনের ভূমিকায় সমালোচনায় সরব হয়েছেন সাংবাদিকরা। কিন্তু সংগঠনের দাবি, বিধায়ক বনাম সম্পাদকের এই লড়াই তাদের ব্যক্তিগত।
নিজেদের বক্তব্য তুলে ধরতে বুধবার একটু সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের সভাপতি বিজয় পাল ও সম্পাদক সুনীল দেবনাথ। কিন্তু সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারলেন না দুই নেতৃত্ব। নেতৃত্বের এই ভূমিকায় সংগঠনের মধ্যেই সমালোচনা শুরু হয়েছে।