আগরতলা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় নাগরিকদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল হ্যান্ডসেট সনাক্ত ও পুনরুদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ। সঞ্চার সাথীর আওতায় চালু থাকা সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সিইআইআর পোর্টালের মাধ্যমে এই সাফল্য এসেছে।
রাজ্যে সিইআইআর সুবিধা চালু হওয়ার পর থেকে বহু ব্যবহারকারী পোর্টালের মাধ্যমে তাদের মোবাইল ফোন ব্লক, ট্রেস এবং পুনরুদ্ধারের জন্য অভিযোগ দায়ের করেছেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরায় সিইআইআর পোর্টালে মোট ৩০৫৪টি হারানো বা চুরি হওয়া মোবাইল হ্যান্ডসেটের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫১৮টি মোবাইল সফলভাবে সনাক্ত ও উদ্ধার করা হয়েছে।
সিইআইআর পোর্টালের মাধ্যমে নাগরিকরা হারানো বা চুরি হওয়া মোবাইল ব্লক করে অপব্যবহার রোধ করতে পারেন। পাশাপাশি, ডিভাইসটি কোনও টেলিকম নেটওয়ার্কে পুনরায় সক্রিয় হলে তা ট্র্যাক করে উদ্ধার করা যায়। উদ্ধার হওয়ার পর একই প্ল্যাটফর্ম থেকে মোবাইল আনব্লক করার সুবিধাও রয়েছে।
টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ও রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতা এবং টেলিযোগাযোগ বিভাগের ডিজিটাল পরিষেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ফলে ত্রিপুরায় সিইআইআর প্রকল্পের এই সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।
এই ব্যবস্থা শুধু গ্রাহকদের স্বার্থরক্ষাই নয়, মোবাইল-সংক্রান্ত সাইবার অপরাধ দমন, অবৈধ হ্যান্ডসেট ব্যবসা নিরুৎসাহিত করা এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাগরিকদের সিইআইআর পোর্টালের মাধ্যমে মোবাইল হারানো বা চুরির ঘটনা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…