আগরতলা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীপ মানিক সাহা। মঙ্গলবার অরুন্ধুতিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ স্টেডিয়ামে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ প্যারেড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, সমাজে অপরাধের ধরন বদলাচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরক্ষা বাহিনীকেও আধুনিক ও দক্ষ হতে হবে। পুলিশের পোশাককে তিনি গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এই মর্যাদা রক্ষা করে জনগণের সেবা এবং আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন শাখার জওয়ানদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র লক্ষ্য অনুযায়ী রাজ্যের আরক্ষা বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৯৫৩ জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে এবং শীঘ্রই আরও ৯১৬ জন কনস্টেবল ও ২১৮ জন সাব-ইনস্পেক্টর নিয়োগ করা হবে।
অনুষ্ঠানে রাজ্যের প্রতিটি থানায় নতুন যানবাহন প্রদানের লক্ষ্যে ১১৪টি পুলিশ বাইক ও ২২টি পুলিশ ভ্যানের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন আরক্ষা বাহিনীর আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করে তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন। প্রায় ৫০০ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন।
নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুলিশ আধিকারিক ও জওয়ানদের পাশাপাশি তাদের পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়। প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিটের জওয়ানদেরও সম্মাননা প্রদান করা হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…