আগরতলা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ঃ
প্রথমবারের মতো আগরতলা–গুয়াহাটি রুটে চালু হচ্ছে একজোড়া সাপ্তাহিক ইন্টারসিটি স্পেশাল ট্রেন। আগামী ৫ মার্চ সন্ধ্যা ৭টায় আগরতলা থেকে যাত্রা শুরু করবে এই পরিষেবা।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেন নম্বর ০৫৬২৮ প্রতি বৃহস্পতিবার আগরতলা থেকে ছেড়ে পরদিন শুক্রবার সকাল ৯টায় গুয়াহাটি পৌঁছবে। ফিরতি ট্রেন নম্বর ০৫৬২৭ প্রতি শুক্রবার গুয়াহাটি থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টা ২৫ মিনিটে আগরতলায় পৌঁছবে।
রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি মূলত হোলি স্পেশাল হিসেবে চালু করা হচ্ছে। এতদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে ১১ জোড়া হোলি স্পেশাল ট্রেন চলাচল করছিল। এবার আরও তিন জোড়া স্পেশাল ট্রেন যুক্ত হচ্ছে, যার মধ্যে আগরতলা–গুয়াহাটি রুটের এই ইন্টারসিটি ট্রেনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এতদিন এই গুরুত্বপূর্ণ রুটে কোনও ইন্টারসিটি পরিষেবা ছিল না।
নতুন এই ট্রেন চালু হওয়ায় ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও স্বল্প সময়ের যোগাযোগের জন্য আরো সুবিধাজনক হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে উৎসবের সময় বাড়তি যাত্রীচাপ সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগরতলা–শিলচর–আগরতলা এক্সপ্রেস ট্রেন এখন থেকে সুপ্রাকান্দি স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে। পাশাপাশি আগরতলা–দেওঘর এক্সপ্রেস ট্রেন হোজাই স্টেশনেও নতুন স্টপেজ পাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে আগেভাগে টিকিট কাটার পরামর্শ দিয়েছে রেল।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…